এইমাত্র পাওয়া

প্রাথমিকে চার অতিরিক্ত সচিব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চার অতিরিক্ত সচিবদের দায়িত্বে রদবদল করা হয়েছে। আগের সকল আদেশ বাতিল করে মঙ্গলবার উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত সচিব বেগম আলম আরা বেগমকে অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) অনুবিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

রতন চন্দ্র পন্ডিতকে অতিরিক্ত সচিব (বিদ্যালয়) এর দায়িত্ব দেয়া হয়েছে।

মো. তাজুল ইসলামকে অতিরিক্ত সচিব (প্রশাসন) এর দায়িত্ব দেয়া হয়েছে এবং মো. রুহুল আমিনকে অতিরিক্ত সচিব (উন্নয়ন) এর দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য, এ চারজন অতিরিক্ত সচিবই ছুটিকালীন প্রতিকল্প কর্মকর্তা হিসেবে ছিলেন।

অফিস আদেশটি দেখতে ক্লিক করুন…


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.