রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি।।
গতকাল রাত ২.৩০ টার এর সময় গাংনীতে শিক্ষা অফিসারের বাসায় তিনি ইন্তেকাল করেন। । মুত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬৮ বছর । তিনি ডায়াবেটিকস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন । মরহুমা মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের মরহুম ডাক্তার আব্দুর রহমান এর স্ত্রী । মরহুমার তিন সন্তান সরকারী চাকুরী করেন । মুত্যুকালে তিনি তিন ছেলে ও একমেয়ে সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন । আজ সকাল ১১ টার সময় নিজ গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।
এলাকায় অত্যান্ত ভাল, পরহেজগার ও পরোপকার মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি । মরহুমার বড় সন্তান গাংনী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন গাংনীতে অত্যান্ত সৎ অফিসার হিসেবে পরিচিত । পরিবারের পক্ষ থেকে সবার কাছে মরহুমার জন্য দোয়া চেয়েছেন ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
