নিউজ ডেস্ক।।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তারাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩২ হাজার শিক্ষক পদে নিয়োগের আবেদন শুরু হচ্ছে। অনলাইনের মাধ্যমে আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা এ আবেদন করতে পারবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদ এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় স্কেলে ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে এসব নিয়োগ দেয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে থেকে অনলাইনে dpe.teletalk.cob.bd-তে গিয়ে আবেদন করতে পারবেন। এবারো ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টেলিটকের মাধ্যমে সার্ভিস ফিসহ ১১০ টাকা পরিশোধ করতে হবে। আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
