এইমাত্র পাওয়া

 শিক্ষক নাছিম ফারুকীর একমাত্র পুত্র রাহিব প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে

নিজস্ব প্রতিনিধি।।

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলাস্থ পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছিম ফারুকী ও হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা ইয়াছিমের একমাত্র পুত্র সন্তান মুহাম্মদ মুসবীতুল হাসান ফারুকী রাহিব ২০১৯ খ্রিঃ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে।

সে শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। ইতিপূর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ খ্রিঃ নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীও নির্বাচিত হয়েছিল। সে শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম স্থান অর্জনের ধারাবাহিকতা রক্ষা করে আসছে এবং সেই উক্ত বিদ্যালয়ের একমাত্র প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জনকারী স্কাউট। তার বাবা মা সকলের নিকট সন্তানের সুস্থতা ও উজ্জল ভবিষ্যৎ কামনায় দোয়া কামনা করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.