সুপ্রিম কোর্টের সব আইটি অফিসারকে শোকজ

নিউজ ডেস্ক ।।

সর্বোচ্চ আদালতে ভার্চুয়াল শুনানিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় সুপ্রীম কোর্টের সব আইটি অফিসারকে কারণ দর্শাতে বলেছেন আপিল বিভাগ। ১২ অক্টোবর, সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

দেশের বিচারবিভাগ নিয়ে ফেসবুকে বিরুপ মন্তব্য করে পোস্ট দেয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের বিষয়ে রায়ের নির্ধারিত দিনে এমন একটি আদেশ এলো।

সকাল ১০ টার দিকে এজলাসে বসেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বসার পর শুনানির জন্যে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত আইনজীবী উপস্থিত কিনা সেটা জানতে চান।

আইনজীবী ও বিচারপতির কথোপকথনের সময় যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এক পর্যায়ে আইটি বিভাগের সব অফিসারকে কারণ দর্শানোর জন্য আদেশ দেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্রকে বলেন, ‘আপনি রেজিস্টার জেনারেলকে বলবেন সুপ্রিমকোর্টের সকল আইটি অফিসারকে আজকের মধ্যে শোকজ নোটিশ দিতে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.