এইমাত্র পাওয়া

১ লাখ ৬৯ হাজার শিক্ষকের পদ সৃষ্টির প্রস্তাব

নিউজ ডেস্ক।।

 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের আরও ১ লাখ ৬৯ হাজার ১২৪ টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। শিক্ষকদের এই নতুন পদ সৃষ্টির জন্য একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, মানসম্মত শিক্ষাদানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৩ হাজার ৬০১ টি। এই সংখ্যক বিদ্যালয়ের জন্য শিক্ষক রয়েছেন ৩ লাখ ২২ হাজার ৭৬৬ জন। জানা গেছে, বর্তমান সরকারের সময়ে তিন দফায় ২৬ হাজারের বেশি বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। এসব বিদ্যালয়ের একটা বড় অংশ মানসম্মত পাঠদানে অভিজ্ঞ নন। তাদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে দেড় লাখেরও বেশি নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৩২ হাজার ৫৭৭ টি শূন্য থাকা সহকারী শিক্ষকের পদে নিয়োগ দিতে প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা অর্জনে শিক্ষকদের ঘাটতি পূরণের উদ্যোগও নেওয়া হয়েছে। পদ সৃষ্টি হচ্ছে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারও।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.