এইমাত্র পাওয়া

মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে খোলা চিঠি

নিয়ামুর রশিদ শিহাব।।

ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের ২য় পর্বের শিক্ষার্থী হিসেবে সরকারের প্রতিটি পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছি। মহামারী করোনার কারণে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা এইচএসসি পরীক্ষা না নিয়ে ফল প্রার্থী হিসেবে প্রতিটি শিক্ষার্থীদের মনে স্বস্তির নিঃশ্বাস নিতে দেখা গেছে। এতে ১৪ লাখ শিক্ষার্থী, অভিভাবক চিন্তা মুক্ত হয়েছে। কিন্তু এর বাইরেও ভবিষ্যত শঙ্কার মধ্যে রয়ে গেছে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের লাখ লাখ শিক্ষার্থী।

এক পর্বের সময় অতিবাহিত হলেও মূল্যায়নের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আমরা শিক্ষার্থীরা পাইনি। যার ফলে দ্বিধাদ্বন্দের মধ্যে রয়েছে সকল শিক্ষার্থী। তাই ইঞ্জিনিয়ারিং কোর্সের সকল পর্ব ও বিভাগের মূল্যায়ন করে ,ফলাফল কিভাবে সম্পন্ন করা হবে এবং পরবর্তী দিনগুলোতে শিক্ষার্থীদের করনীয় ব্যাপারে খুব দ্রুত দিক নির্দেশনা প্রদান করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

লেখক-

শিক্ষার্থী, কম্পিউটার বিভাগ
বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.