নিউজ ডেস্ক।।
মো. রফিকুজ্জামান। সবাই তাকে রফিক নটোবর নামেই চিনে। তিনি বহুগুণে গুণান্বিত একজন মানুষ। শিক্ষক, অভিনয় শিল্পী, নাট্যকার, লেখক- কবি, আবৃত্তিকারসহ আরো অনেক । সারাদেশ যখন উতাল পাতাল ধর্ষনের বিরুদ্ধে, ফেসবুকে চলছে নিন্দার ঝড় ঠিক সেই মুহুর্তে নিজের টাইম লাইনে প্রশ্ন ছুড়ে দেন
এটা কি শুয়োরের দেশ ?
শিক্ষাবার্তার পাঠকের জন্য তা হুবহু তুলে ধরা হলো:
#ধর্ষণের_অভয়ারণ্য_এই_বাঙলাদেশে আমার নিজের নাম নিতেও আমার খারাপ লাগছে, কারণ আমিও পুরুষ ! আমিও ধর্ষকের স্বজাতি। এ আমার আজন্ম লজ্জা। #আমায়_ক্ষমা_করো_নারী।
“বাঙলাদেশ এখন হয়ে উঠেছে এক উপদ্রুত ভূখণ্ড ; হয়ে উঠেছে ধর্ষণের এক বিশাল রঙ্গমঞ্চ, ৫৬,০০০ বর্গমাইলব্যাপী পীড়নের এক শোচনীয় প্রেক্ষাগার। ধর্ষিত হচ্ছে মাটি মেঘ নদী রৌদ্র জ্যোৎস্না দেশ এবং নারীরা। ধর্ষিত হয়ে অনেক নারী বেছে নেয় আত্নহননের পথ। ময়না তা করে নি। ময়না আত্নহত্যা করে নি, অভিযোগ করে নি ; সে তার অবৈধ সন্তানটিকে টুকরো টুকরো করেছে একটি ধারালো দা দিয়ে ; এবং প্রতিশোধ নিয়েছে। সে অন্তত একটি শুয়োরকে টুকরো টুকরো করতে পেরেছে।” “ময়না ভাবে, #এই_দেশে_এত_শুয়োর_পয়দা_হলো_কেমন_করে? #এটা_কি_শুয়োরের_দেশ?
ময়না বলে, এই হুয়রের দ্যাশে হুয়রগো বিরুদ্ধে মামলা কইরা কি অইব? জজ সাহেব আহেন, আপনেও আমারে ধর্ষণ করেন। আহেন, আপনে আমারে পাটখ্যাতে হালাইয়া ধর্ষণ করেন। আহেন এই হানকার সব জজ ম্যাজিস্টেট উকিল মুক্তার ব্যারিস্টর উজির নাজির ডিছি এডিছি, আহেন আমারে ধর্ষণ করেন ; আমারে পাটখ্যাতে হালাইয়া ধর্ষণ করেন। আহেন দ্যাশের সব পুলিশ দারোগা মিনিস্টার সেকরেটারি, আহেন আমারে ধর্ষণ করেন ; আমারে পাটখ্যাতে হালাইয়া ধর্ষণ করেন। আহেন সব প্রফেছার ভাইচচেনচেলার চেনচেলার হেডমাস্টার ডাক্তর পলিটিশিয়ান প্রাইম মিনিস্টার প্রসিডেন্ট, আহেন আমারে ধর্ষণ করেন ; আমারে পাটখ্যাতে হালাইয়া ধর্ষণ করেন। আহেন সব মৌলবি মওলানা চেয়ারম্যান মেম্বর ইন্ডাসটিলিস এমপি, আমারে ধর্ষণ করেন ; আমারে পাটখ্যাতে হালাইয়া ধর্ষণ করেন ; আহেন আমার প্যাড জাউরায় ভইর্যা দ্যান ; আহেন জাউরাগো দ্যাশটারে আমি জাউরায় ভইর্যা দ্যাই।”
নারীর ভবিষ্যত সৃষ্টি করে নিতে হবে নারীকেই, মানুষ-পুরুষ নারীর ভবিষ্যৎ সৃষ্টি করবে না। নারীর ভবিষ্যৎ মানুষ হওয়া, নারী হওয়া বা নারী থাকা নয়। নারী, #ময়না রূপে আবির্ভূত হও।
#মানুষ_রূপী_শুয়োরগুলোকে_নির্মূল_করতে
#এদেশের_ঘরে_ঘরে_শত_সহস্র_ময়নার_প্রয়োজন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
