এইমাত্র পাওয়া

বাগেরহাটে বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের মানববন্ধন

মোঃ মোজা‌হিদুর রহমান:

বিশ্ব শিক্ষক দিবসে সরকারি-বেসরকারি বৈষম্য নিরসনের দাবিতে বাগেরহাটের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরামের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা প্রধান শিক্ষক ফোরামের সভাপতি মোসাঃ ফারহানা আক্তার, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, শিক্ষক আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, ঝিমি মন্ডল, স্বপন কুমার কীর্ত্তনিয়া প্রমুখ।বাগেরহাট সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মকান্ড ও দায়দায়িত্ব সবই সমান। কিন্তু বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিভিন্ন সরকারি সুবিধা থেকে যেমন বঞ্চিত, তেমনি বেতন-ভাতার ক্ষেত্রেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের থেকে অনেক পিছিয়ে আছি।

প্রধানমন্ত্রীর কাছে এই বৈষম্য নিরসনের দাবি জানাই। আশা করি মুজিববর্ষে প্রধানমন্ত্রী এই বৈষম্য নিরসনের ঘোষণা দিবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.