তাজুল ইসলাম তছলিম।।
দ্বীপ উপজেলা নোয়াখালী হাতিয়ায় আজ শুক্রবার বিকেল চার ঘটিকায় চুনি মিয়াজি পাবলিক লাইব্রেরির উদ্যোগে সুখচর আজহারুল ফাজিল মাদ্রাসায় জমিদার আজহার উদ্দিন মিয়ার দ্বিতীয় পুত্র ইফতেখার মিয়ার বড় ছেলে হাসান উদ্দিন এমলাকের মৃত্যুতে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় হাতিয়া উপজেলার শিক্ষাবিদ অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাতিয়া ড্রিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মানচুরুল হক কাসেম ,সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হেলাল উদ্দিন,মুক্তিযোদ্দা মানচুরুল হক, প্রফেসর শাহাদাত হোসেন, একেএম আমজাদ উদ্দিন সাফদার প্রমুখ। আলোচনা সভায় জমিদার আজহার মিয়া পরিবারের সদস্যরা ও হাতিয়ার বিভিন্ন শ্রেনি পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
সরকারের বিভিন্ন বিধিনিষেধ থাকায় স্বল্প পরিসরে এ আয়োজন সম্পন্ন করা হয়। আলোচনা সভায় বক্তারা মরহুম হাসান উদ্দিন এমলাক মিয়ার বিভিন্ন অবদানের কথা স্মৃতি চারণ করেন। মরহুম হাসান উদ্দিন এমলাক মিয়া গত ২৭ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে বাধর্ক্য জনিত কারনে মৃত্যু বরন করেন। আলোচনা সভা শেষে আজহার উদ্দিন জামে মসজিদে মরহুম হাসান উদ্দিন এমলাক মিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা নেচার উদ্দিন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
