উলিপুরে মাসিক পাঠচক্র এবং লেখালেখি কলাকৌশল বিষয়ক কর্মশালা

মমিনুল ইসলাম বাবু।।

কুড়িগ্রামের উলিপুরে মাসিক পাঠচক্র এবং লেখালেখি কলাকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর) বিকালে সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কিশোরদের ছোট কাগজ ছুটিরপাতা ম্যাগাজিন এর উদ্যোগে মাসিক পাঠচক্র এবং লেখালেখি কলাকৌশল বিষয়ক কর্মশালা উপজেলার চৌমুহনী বাজারে অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আবুহেনা মুস্তাফা, ছুটিরপাতার সম্পাদকীয় কমিটি, বিভিন্ন ফোরাম থেকে আগত কিশোর তরুণরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.