‘শহীদ আবরার’

সুমাইয়া বিথী

এইসএসসি তে ঢাকা  বোর্ডে টপ হয়ে ছিলে,
নটরডম কলেজে ব্যাচের-
সেরা একজন ছিলে।
ঢাকা মেডিকেলে তোমার হয়ে ছিল চান্স
বেঁচে থাকলে হয়তো তুমি
রাখতে দেশের মান।
বিদেশের নামকরা প্রতিষ্ঠানে ডেকে ছিল তোমায়-
দিয়েছিল সুযোগ জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং পড়ায়।
হে আবরার!তুমি ছিলে সৎ-
দেশকে ভালোবাসতে,
চাইতে না ক্ষতি তুমি দেশের আর কাউকে।
নরপিশাচ ভারতের বিপক্ষে লিখেছিলে,
কাশ্মীর মুসলমানেরর পক্ষে তুমি ছিলে।
এটাই হয়তো ছিল তোমার অপরাধ!
যার কারনে দিতে হল অকাতরে প্রান।
বুকভরা স্বপ্ন নিয়ে বাবা-
পাঠিয়ে ছিল ঢাকা।
করবে ছেলে দেশ বিজয়-
জানবে বিশ্বেরর লোক! উঠবে পএিকার পাতা।
জানলো ঠিকই বিশ্ব আজ ও  দেশ বাসী,
পারলো না হয়তো দেখতে কেউ আর-
আবরার! তোমার মুখের হাসি।
দেশের মানুষ বাক স্বাধীনতা,
হারিয়ে ফেলেছে আজ-
বলবেই বা কি তোমার নামে
তারাই ভারতের দাস।
ফেনী নদী চুক্তি,  ভারত বিরোধী আনন্দলনে,
‘শহীদ আবরার’প্রান  হারালো বুঝে না জেনে।
হাজারো কথা হবে,শিরোনাম হবে-
আবরার!তোমার নামেতে,
সুক্ষ বিচার পাবেনা হয়তো এই ভূমিতে।
দেশের পক্ষে কথা বলে,
আবরার! হারালো জীবন,
দেশ বিরোধী কথা বলে-
প্রিয়া সাহা পেল প্রমোশন।
বাবার বুকেরর হা-হাকারে  ফেটে যাচ্ছে জমি
আঘাতে আঘাতে শেষ করলে কেন?
আমার চোখের মণি।
মরে গিয়ে জিতে গেছ।
হে আবরার! তুমি
ইতিহাসের পাতায় থাকবে আর-
যতদিন আছে আকাশ বাতাশ এই ভূমি।
বাবা মায়ের কুলাঙ্গার নরপিশাচ  সন্তানেরা
একদিন ঠিকই পরবে খোদার কাছে ধরা।
অমরত্ব  তুমি লাভ কর আবরার!
এটাই সবার চাওয়া
ক্ষমা করে দিও মোদের,
নাইতো আর কোনো পাওয়া।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.