মাগুরার শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

লেনিন  জাফর, মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৮সেপ্টেম্বর (সোমবার ) বিকালে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং গরীব ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাইসাইকেল বিতরণ করেন।

আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, এলজিএসপি প্রকল্পের জেলা কোঅর্ডিনেটর শামসুজ্জোহা, থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.