ঘাটাইলে এইচ.এসসি প্রথম বর্ষের ৯০ জন শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফ্রি বিতরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি আব্দুল লতিফ :
টাঙ্গাইলের ঘাটাইলের আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে এইচ.এসসি প্রথম বর্ষের গরীব অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ফ্রি টাকার বিতরণ করা হয়েছে। সোমবার দুুপুরের গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে ৯০ জন শিক্ষার্থীদের ১৫শত টাকা করে মোট ১লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।

গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গুডনেইবারস ঘাটাইল সিডিপির সিনিয়র অফিসার প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার,মেডিক্যাল অফিসার ডা.শুভ বসাক,আইজি অফিসার মাহমুদুল হাসান,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন সহ সংস্থার সকল কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.