প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ বিশ্ব দরবারে মর্যাদার আসনে – সাহিদুজ্জামান খোকন এমপি 

রফিকুল আলম।।

মেহেরপরের গাংনী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গাংনী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশের সফল প্রধানমন্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন ।

এ উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয় । গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর ২ ( গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বামুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, গাংনী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, ও সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক, যুবলীগ নেতা গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা গাংনী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নবীরুদ্দীনসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ ও ‌সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান ও মাননীয় প্রধানমন্রীর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় । অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু ও বর্তমান মাননীয় প্রধানমন্রীসহ পরিবারের সবার জন্য দোয়া করা হয় । মাননীয় প্রধানমন্রীর ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে । প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর ২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকন বলেন, শেখ হাসিনা আছে বলেই আমরা আজ কেউ এমপি, কেউ চেয়ারম্যান, কেউ নেতা, কেউ কর্মী ।

যদি আওয়ামীলীগ করতে হয় তবে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করতে হবে কোন ব্যাক্তির আদর্শ ধারন করে আওয়ামীলীগ করা যাবে না । আওয়ামীলীগ করতে হলে মাঠে থাকতে হবে । নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আপনার নেতাকর্মীরা যে যা করছেন দলীয় প্রধান শেখ হাসিনা‌ তা দুরবীন দিয়ে সবসময় দেখতে পান । তিনি বলেন এদেশে নেতা একজন আর তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

আমরা সবাই কর্মী হতে চাই । আওয়ামীলীগের মতো দলের কর্মী হওয়া ও ভাগ্যের ব্যাপার । তিনি নেতা কর্মীদের দলীয় শৃঙ্খলার মধ্যে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে‌ কাজ করার আহবান জানান তিনি । তিনি আগামী পৌরসভা বা ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রসঙ্গে বলেন, আমি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও এই আসনের এমপি তারপরও আমার কোন প্রার্থী নেই শেখ হাসিনার প্রার্থীই আমার প্রার্থী, নৌকার প্রার্থীই আমার প্রার্থী ।

তিনি সকল ভেদাভেদ ভুলে গাংনীতে আওয়ামীলীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে ‌কাজ করার আহবান জানান । সুখী সমৃদ্ধ বাংলাদেশ ও আধুনিক তথ্যপ্রযুক্তির বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন । তিনি বলেন আগামী পৌরসভা বা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দল ত্যাগী, দক্ষ, পরীক্ষীত ও যারা মাঠে থাকেন এবং দলের দুর্দিনে ও করোনা পরিস্থিতিতে মাঠে ছিলেন দল তাদের মুল্যায়ন করবেন বলে জানান । তিনি সরকার ও দলের বিভিন্ন সফলতা কথা তুলে ধরেন‌।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.