নিউজ ডেস্ক।।
করোনার প্রভাবে দীর্ঘ ছয় মাস পর গেট খুলল রমনা পার্কের। নগরবাসীর প্রিয় এই অবসর কাটানোর সবচেয়ে বড় পার্কটি বন্ধ থাকায় পার্কের নিয়মিত প্রাতভ্রমণকারী ও দর্শনার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছিলেন।
রবিবার সকালে রমনা পার্কটি খুলে দেওয়া হয়।
এ বিষয়ে পার্ক দেখভালের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের সার্কেল-১-এর কর্ম সহকারী শামসুল ইসলাম বলেন, ‘আপাতত সকাল ৬টা থেকে সকাল ১০টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্ক খোলা থাকবে।’
গত ২৬ মার্চ দেশে সাধারণ ছুটি ঘোষণার পরই নগরবাসীর প্রিয় এই ব্যয়াম চর্চা, অবসর কাটানোর সবচেয়ে বড় পার্কটি বন্ধ করা হয়।গত ৩১ মে সাধারণ ছুটি তুলে নেয়া হলেও পার্কটি বন্ধই থাকে।
এ নিয়ে গত ৮ সেপ্টেম্বর জনসাধারণের হাঁটার জন্য রমনা পার্ক খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট হয়। রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটটি হাইকোর্টে শুনানির পর্যায়ে রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
