কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম ৫ম দফা বন্যায় আজকে নদীর পানি কমতে শুরু করেছ। সোমবার সকালে ধরলা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ৫টি উপজেলার ১২০টি চরের নি¤œাঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চলতি টানা ৪দিনের বন্যায় আমন ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শামসুজ্জামান মিঞা জানান, পঞ্চম দফা বন্যায় ১৬ হাজার ৭৭৯ হেক্টর ফসল নিমজ্জিত হয়েছে। এরমধ্যে রোপা আমন ১৫ হাজার ৬৯৭ হেক্টর, মাসকালাই ৬৫৪ হেক্টর, শাকসবজি ৩৫০ হেক্টর এবং চিনা বাদাম ৮০ হেক্টর।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ধরলা নদীর পানি বিপৎসীমার ওপর আরও দু/একদিন থাকবে। তবে ভারতের উজানে বৃষ্টি কমে আসায় ব্রহ্মপুত্র, তিস্তা নদীর পানি কিছুটা বাড়লেও বিপৎসীমা পার করার সম্ভাবনা নেই। আশা করা যাচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
