নিউজ ডেস্ক।।
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন রুশ প্রেসিডেন্ট। মনোনয়নকারী বলেছেন, গোটা বিশ্বে শান্তি স্থাপনে অন্য নেতাদের তুলনায় অনেক বেশি উদ্যোগী ছিলেন ভøাদিমির পুতিন। তাই তাকে যেন এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর আগে ২০১৩ সালেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।
পুতিন এমন সময় নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেন যখন তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ওই নেতার শরীরে বিষপ্রয়োগের ঘটনা ঘটে। যদিও এ ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করছে ক্রেমলিন।রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানায়, ক্রেমলিন থেকে রুশ প্রেসিডেন্ট
পুতিনের নাম নোবেল কমিটির কাছে পাঠানো হয়নি। বৃহস্পতিবার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, নোবেল শান্তি পুরস্কারের জন্য রাশিয়ার প্রেসিডেন্টের নাম প্রস্তাব করেছেন বিখ্যাত রুশ লেখক সের্গেই কোমকভ।
১০ সেপ্টেম্বর কোমকভ পুতিনের নাম প্রস্তাব করে নোবেল কমিটির কাছে চিঠি পাঠান। আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন, বিশ্বে শান্তি ফেরাতে তাদের অনেকের তুলনায় রুশ প্রেসিডেন্ট বেশি উদ্যোগী বলে মনে করেন তিনি।
প্রেসিডেন্টের মুখপাত্র পেসকভ বলেন, ‘যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় (পুতিনকে পুরস্কৃত করার) তাহলে তো খুবই ভালো। যদি নাও হয়, তাহলেও এটি কোনো সমস্যা নয়।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।
নির্দিষ্ট কিছু শর্ত মানলে যে কোনো ব্যক্তি অন্য কাউকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে পারেন। আর তার নাম নোবেল কমিটির কাছে পাঠাতে পারেন। এরই মধ্যে ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩০০ নাম মনোনীত হয়েছে।
৯ অক্টোবর চলতি বছরের নোবেল প্রাপকদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি। এই তালিকায় পুতিন ছাড়াও রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের ঝগড়া মিটিয়ে চুক্তি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ট্রাম্প। সেজন্য মার্কিন প্রেসিডেন্টের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন নরওয়ের সাংসদ ক্রিশ্চিয়ান টাইব্রিং জিজেডে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
