জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :
আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট হইতে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিআরটিসির নতুন এসি বাসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এ বাসের উদ্বোধন করেন।
উদ্বোধন পূর্ব আলোচনা সভায় তিনি বলেন, আড়াইহাজার বাসীর যাতায়াত ব্যবস্থা আরো সহজ করে দিতে বিআরটিসির নতুন এসি বাস চালু করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা সাংসদ নজরুল ইসলাম বাবু এর একান্ত প্রচেষ্টায় আড়াইহাজার উপজেলায় বিগত কয়েক বছরের হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে বলেন আমরা উপজেলাবাসি অত্যন্ত ভাগ্যবান উনার মতো নিবেদিত প্রাণ একজন নেতা পেয়েছি।
এ সময় আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন, গোপালদী পৌরসভার মেয়র হালিম শিকদার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলীসহ বিআরটিসি গাড়ির কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ, যুবলীগ ,ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
