নিজস্ব প্রতিবেদক।।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
আজ মঙ্গলবার বোর্ড থেকে প্রকাশতি এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে বাদ পড়া শিক্ষার্থীদের (নির্ধারিত খাতে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে) রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী প্রতি ৩০৩ টাকা রেজিস্ট্রেশন ফি (বিলম্ব) ধার্য করা হয়েছে।
আরো বলা হয়, নির্ধারিত তারিখের পর কোনভাবেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না। নির্দ্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন না হলে এর দ্বায়-দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
