আফতাবুজ্জামান তাজ, জয়পুরহাট জেলা প্রতিনিধি ।।
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বোরহান উদ্দিন। তিনি বর্তমানে ঢাকার মহাখালির একটি বেসরকারি হাসপাতাল ইউনিভার্সেল মেডিকেলের করোনা ইউনিটের আইসিইউতে আছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, ইউএসইও স্যার সামান্য কাশি ও শরীর ব্যাথা নিয়ে ১৪ সেপ্টেম্বর হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা নেন। পরদিন ১৫ সেপ্টেম্বর তিনি শারীরিকভাবে বেশি অসুস্থতা বোধ করলে সৈয়দপুর থেকে বিমানযোগে ঢাকায় পৌঁছেন। তারপর থেকে অনেক চেষ্টার পরও স্যারের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। আজ হঠাৎ স্যারের স্ত্রীর মুঠোফোনে আমাদের জানান যে, তিনি (ইউএসইও) করোনা পজিটিভ।
তিনি গত ১৬ সেপ্টেম্বর থেকে অদ্যবধি ঢাকার ইউনিভার্সেল মেডিকেলের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা খুব ভালো না। তার স্ত্রী তার দ্রæত সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
এদিকে দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বোরহান উদ্দিনের করোনা পজিটিভের খবর নিশ্চিত করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
