জাতীয়করণ আদায়ের লক্ষ্যে সকল সংগঠনের নেতৃবৃন্দের প্রতি সাধারণ শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান। আমরা আর পিছনে যেতে চাই না। আমরা চাই দাবি নিয়ে সামনে এগিয়ে যেতে। আমরা চাই সফলতা। আমরা চাই বৈষম্য মুক্ত শিক্ষা ব্যবস্থা। আমরা চাই স্বাধীনতার পূর্ণ সুযোগ সুবিধা। আমরা চাই অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন।
আগামী ০৫ অক্টোবর ২০২০ খ্রি. বিশ্ব শিক্ষক দিবসে সংগঠন গুলোর নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষকদের ভাবনা কোনো মতেই এক হচ্ছে না। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে নেই একতা। নেই ঐক্য। দাবি আদায়ে নেই বিশেষ কোন পরিকল্পনা। দাবি এক হওয়া স্বত্বেও মতামত ভিন্ন। কেউ কারোর ডাকে সাড়া দিচ্ছে না। যে যার মত করে এগুচ্ছে। বিগত দিনের অভিজ্ঞতার আলোকে নিঃসন্দেহে বলা যায় ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো কিছুই আদায় করা সম্ভব নয়। বিভিন্ন সময় খন্ড খন্ড আন্দোলন করে আমাদের দাবিকে সামনে এগুতে বাধা সৃষ্টি করা হয়েছে।
দাবি আদায়ে সফলতা পেতে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া গতি নেই। একথা ভুলে গেলে চলবে না । নেতৃবৃন্দের একটি কথা স্মরণ রাখতে হবে ঐক্যই শক্তি ঐক্যতেই মুক্তি। প্রাথমিক শিক্ষকরা যদি এক প্লাটফর্মে এসে আন্দোলনে সফলতা পায় তাহলে আমরা কেন পাব না?
বর্তমানে সাধারণ শিক্ষক বৃন্দ চাচ্ছেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক প্লাটফর্মে এসে দাবি আদায়ে সমবেত হউক সকল সংগঠনের নেতৃবৃন্দ। দাবি আদায়ে ঝাপিয়ে পড়ুক মাঠে ময়দানে। প্রতিটি সাধারণ শিক্ষক চায় এই মুজিববর্যেই সমগ্র বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। তারা কোন সংগঠন বুঝে না শুধু বুঝে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ আদায় হবে কীভাবে? বর্তমান পরিস্থিতিতে বুঝা যাচ্ছে সাধারণ শিক্ষকের চাওয়া পাওয়ার মূল্যই নেই শিক্ষক সংগঠন গুলোর নিকট। দাবি আদায়ে নেই কোন অগ্রগতি। সাধারণ শিক্ষকরা বর্তমানে দিশেহারা।
দাবি আদায়ে কাকে সমর্থন করবে এ নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে সাধারণ শিক্ষক বৃন্দ। আশার আলো দেখার মত কোন দিক নির্দেশনা পাচ্ছে না সাধারণ শিক্ষক বৃন্দ। মরুভূমির মরীচিকার পিছনে দৌড়ঝাঁপ শুরু করেছে সাধারণ শিক্ষক বৃন্দ। নেতৃত্ব চাই শিক্ষকদের কল্যানে। সাধারণ শিক্ষকদের আবেগকে পূঁজি করে কেউ যদি নিজের স্বার্থ হাসিল করতে চায় তাহলে সেটা হবে মারাত্মক ভুল। সাধারণ শিক্ষকরা চায় ঐক্যবদ্ধ আন্দোলন। ঐক্যবদ্ধ মহাসমাবেশ। এখানে দাবি আদায় করাই মূখ্য বিষয়।
সাধারণ শিক্ষকের সরলতাকে দূর্বলতা ভাবলে ভুল করবে শিক্ষক সংগঠন গুলো। আমরা চাই বৃহত্তর ঐক্য। দাবি আদায়ে কেন থাকবে ভেদাভেদ? শিক্ষক সংগঠন যদি শিক্ষকের কল্যানের জন্য গঠন করা হয়ে থাকে তাহলে কেন ভিন্ন মতামত থাকবে? আমরা কোন সংগঠন বুঝি না। আমরা আমাদের দাবি আদায়ে এগিয়ে যেতে চাই। আমরা কারোর বিপক্ষে যেতে চাই না। আমরা চাই সকলে এক প্লাটফর্মে এসে আমাদের দাবি আদায়ে কাজ করুক। আমরা সকলে দলমত নির্বিশেষে ঝাপিয়ে পড়ব ঐক্যবদ্ধ আন্দোলনে। কিন্তু দেখা যাচ্ছে কেউ কাউকে ছাড় দিয়ে এগিয়ে আসতেছে না। এমনটি আমরা নেতৃবৃন্দের নিকট আশা করিনি। আন্দোলনের নামে সাধারণ শিক্ষকদের নিয়ে ছিনিমিনি না খেলার আহবান রইল।
আজ সাধারণ শিক্ষকরা জেগে উঠেছে। দাবি আদায়ে সোচ্চার হয়েছে। এখনই সময় সামনে এগিয়ে যাবার।
আসুন আমরা পণ করি এই মুজিববর্যেই দাবি আদায়ে সফলতা পেতে ঐক্যবদ্ধ হব এবং জাতীয়করণ ছিনিয়ে আনব।
লেখক –
মোঃ আবুল হোসেন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
