এইমাত্র পাওয়া

১৮০০ মাদ্রাসায় ভবন নির্মাণে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা: উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

দ্বীনি শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ১ হাজার ৮০০ মাদ্রাসা ভবন নির্মাণের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার চট্টগ্রাম নগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি মুহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থগিত থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী।

বক্তব্য দেন ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার ও চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরী, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.