এখানকার চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ করবে রোটারী হাসপাতাল- সাংসদ বাবু

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আর্তমানবতার সেবায় শোভা ফাউন্ডেশনের চেয়ারম্যান তাপস কুমার কর্মকার ও তাঁর পরিবারের সার্বিক প্রচেষ্টায় ও রাজধানী সোনারগাঁ রোটারী এর সহযোগিতায় প্রতিষ্ঠিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি এখানকার মানুষের চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ করবে। উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী এলাকায় রাজধানী সোনারগাঁ রোটারী হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

রোটারী ক্লাব রাজধানী সোনারগাঁ এর সভাপতি অসিম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালটির প্রতিষ্ঠাতা তাপস কুমার কর্মকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ রুবাইয়াত হোসেন, যুগ্মসচিব গৌতম পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া,রোটারী ইন্টারন্যাশনাল পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর সামসুল হুদা প্রমূখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.