বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষাটি আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রোববার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোখলেসুর রহমান বাদল বলেন, ভেন্যু না পাওয়ায় আগামী ২৬ সেপ্টেম্বরের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে এনরোলমেন্ট কমিটি। রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভেন্যু পাওয়া সাপেক্ষ যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
এর আগে গত ২৬ জুলাই বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২২ জুলাই এক পত্রে জানিয়েছে- আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা সাপেক্ষে কলা অনুষদ পরীক্ষা গ্রহণে সম্মত রয়েছে।
‘সে অনুযায়ী পরীক্ষা-হল প্রাপ্তি সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর এনরোলমেন্ট (তালিকাভুক্তি) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
