এইমাত্র পাওয়া

না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক ফখরুল ইসলাম রশিদী

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

বিশিস্ট আলেমেদ্বীন, আড়াইহাজার উপজেলার শম্ভুপুরার বাসিন্দা, শম্ভুপুরা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা, শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক সকলের প্রিয় মাওলানা ফখরুল ইসলাম রশিদী আর নেই। তিনি আজ মঙ্গলবার সোয়া ৮টার দিকে ঢাকার সিএম এইচ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নাল্লিাহে..রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি মা, ৬ ভাই, ২ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গোটা আড়াইহাজারে শোকের ছায়া নেমে এসেছে। তার বড় ভাই মোকলেছুর রহমান জানিয়েছেন, হাসপাতাল থেকে বের হতে আরো ঘন্টা দেড়েক সময় লাগতে পারে। পরে সকলের সাথে আলোচনা করে জানাযার সময় জানিয়ে দিবেন।

তিনি সকলকে জানাযার নামাজে শরীক হওয়ার অনুরোধ জানান। মাওলানা ফকরুল ইসলামের ইন্তেকালে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু গভীর শোক প্রকাশ করেছেন। জানা গেছে, প্রথমে তিনি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে বিভিন্ন জটিল রোগ দেখা দেয়। ওনার ডায়াবেটিকস, লিভারসহ নানা সমস্যা ছিল। প্রসঙ্গত, মাওলানা ফখরুল ইসলাম বিশিস্ট ওয়ায়েছ ছিলেন। তিনি দেশ বিদেশ ওয়াজ করে থাকতেন। এর আগে সোমবার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মাওলানা ফখরুল ইসলাম রশিদীর ইন্তেকালে সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পরিবার ও আড়াইহাজার থানা প্রেসক্লাব গভীর ভাবে শোকাহত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.