নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭, বাকিদের অবস্থা আশঙ্কাজনক

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে মৃত্যুর বিষয় নিয়ে কথা বলেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল।

যারা মারা গেছেন তারা হলেন- মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার (৪৮), জুয়েল (৭), জামাল (৪০), সাব্বির (১৮), জুবায়ের (১৮), হুমায়ুন কবির (৭০), কুদ্দুস বেপারী (৭০), ইব্রাহিম (৪২), মোস্তফা কামাল (৩৪), রিফাত (১৮), জুনায়েত (২৮), রাসেল (৩০), মাইনউদ্দিন (১২), কাঞ্চন হাওলাদার (৪০), নয়ন (২৭), জয়নাল ও রাসেল (৩৪)। ডা. সামন্ত লাল সেন জানান, এ পর্যন্ত এসি বিস্ফোরণের ঘটনায় আমাদের কাছে ৩৭ জন এসেছেন তাদের মধ্যে শিশু ও মুয়াজ্জিনসহ ১৭ জনের মৃত্যু হয়েছে।

বাকি যারা ভর্তি আছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং চিকিৎসার সব ব্যবস্থা করতে বলেছেন।

উল্লেখ্য, শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান এসি নয় ত্রুটিপূর্ণ গ্যাস লাইনের কারণে এই দূর্ঘটনা ঘটে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.