হাতীবান্ধায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোতাহার

সবুজ আলী আপন,লালমনিরহাট।।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার লালমনিরহাটের  হাতীবান্ধায় গেন্দুকুড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধান অতিথি  লালমনিরহাট-০১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাতীবান্ধা উপজেলা আ’লীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও  অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.