মাহফুজ আলম কাপ্তাই ।।
কাপ্তাই উপজেলা করোনা মুক্ত ঘোষনার অপেক্ষায়, সর্বশেষ আগস্ট মাস পেরিয়ে (১ সেপ্টেম্বর ) মঙ্গলবার প্রথম দিনে আরোও ১ জন করোনা রোগীকে সুস্থ ঘোষনা করেছে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগ।( হাসপাতাল)
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা: ওমর ফারুক রনি জানান, সুস্থ হওয়া ব্যক্তির মধ্যে একজন হলো কেপিএম এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সী এক মহিলা। এই নিয়ে মঙ্গলবার(১ সেপ্টেম্বর) কাপ্তাই করোনা মুক্ত হলো বলে জানা যায় উপজেলা স্বাস্থ্য বিভাগ হতে। তবে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় রাঙ্গামাটি পিসিআর ল্যাবে কাপ্তাই হতে আরোও ৫ জনের রিপোর্ট অপেক্ষামান আছে।
এই নিয়ে কাপ্তাইয়ে মোট সুস্থ ১১২ জন, মোট আক্রান্ত ১১৩। উল্ল্যেখ যে, গত ২২ মে কাপ্তাইয়ে প্রথম করোনা রোগী শনাক্তের পর কাপ্তাই উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে সামাজিক দুরত্ব নিশ্চিতকরন এবং মুখে মাস্ক পড়া সহ স্বাস্হ্যবিধি মেনে চলাচল করার জন্য কাপ্তাইয়ে কঠোর অবস্হানে ছিল । ইতিমধ্যে কাপ্তাইয়ে করোনা শনাক্ত একশ,র অধিক পার করলেও উপজেলা স্বাস্হ্য বিভাগ এবং প্রশাসনের নানামুখী তৎপরতার ফলে কাপ্তাই করোনা মুক্ত হওয়ার সু -সংবাদের অপেক্ষায় সমগ্র কাপ্তাই।
কাপ্তাই উপজেলা নবাগত নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, কাপ্তাই করোনা মুক্ত হতে হলে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করা গেলে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। পাশাপাশি নতুন করে যেন কেউ করোনা আক্রান্ত না হয় সেইজন্য সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে এবং সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
