নিজস্ব প্রতিনিধি।।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনতিলম্বে দেশের সব বিশ্ববিদ্যালয়কে অনলাইন ক্লাস শুরু করা তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উদ্যোগে আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন কোনভাবেই ব্যর্থ না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ শিক্ষকদের ায়িত্ব রয়েছে। তাই যেসব বিশ্ববিদ্যালয় এখনও অনলাইনে পাঠান শুরু করেনি তারা যেন অনতিলম্বে সকল ক্লাস অনলাইনে পাঠদান শুরু করে।
কুবির ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
