এইমাত্র পাওয়া

ওহ,কবি নজরুল,যদি তুমি এ যুগে থাকতে? 

জাহাঙ্গীর বাবু
বিদ্রোহী কবির মতো বিদ্রোহী হতে চেয়েছিলাম
অধিকার আদায়ের দাবী ভূলে,
তাবেদার হয়ে গেলাম নির্লজ্জ বাঁঁচার তাগিদে!
তলোয়ার নাই, ঢাল নাই,কিরিস,চাকু,
বল্লম,তীর ধুনুক,নাইঠুস ঠাস বন্ধুক চাবুক
কবিতায় দু চার ঘা লিখে  বনে যাই তথাকথিত বিদ্রোহী উজবুক।
ন্যায্য দাবী করবো কোথায়?
কারা বিচারকের ক্ষমতায়
 চোর বাটপার সব দুর্নীতির খাতায়।
লুট হয় কবিতা,চুরি হয়!
ডাকাতঃরা লেখে কবিতা
কেটে ছেটে সাজে সর্দার,
কিছু বলা যাবেনা,ক্ষমতায় ওরা
খবরদার,খবরদার।
উদোরের জ্বালায়, কবিতা খেই হারায়;
শুদ্ধ কবিরা সব খেতে খামারে,
নয় চাকরীতে,বাচিক শিল্পীরা পড়তে
 না পেরে তোলে  না কবিতা কন্ঠে,
লেখার দাড়ি পাল্লার হের ফেরে।
অভুক্ত কবিতার নিত্য দীর্ঘশ্বাস
 কবির প্রতিভা ধর্ষিত রোজ
রাজনীতির তাবেদারীতে।
ধান্দা ফিকির কবিতার হাঁটে
শব্দরা পরাধীন,ভার্চুয়াল পরীক্ষা
যত্র তত্র!শিক্ষক সেজে বসে আছে
 ক্যামেরার হাতে,সেলফি লাইভ চলছে।
ওহ,কবি নজরুল, যদি তুমি
এ যুগে থাকতে,জানি, না জানি,
এ নষ্ট সমাজ,দেশ লয়ে আরো কতো
 বিদ্রোহের কবিতা লিখতে।
কবিতারা চুরি হয়! কতিপয়,কবিরা করে
 দলাদলি,দালালি!
চামচা দাবেদারের হাতে বাজারে ক্রেষ্ট!
আমার কথামালার গলায় ফাঁসির দড়ি
কিছু লিখলেই আঁতে ঘা,লজ্জায় মরি।
সাইনবোর্ডের নীচে চাপা পড়ি!
ফেসবুক জুড়ে কবিতার শিক্ষক
কাগজেরপত্রিকায় দর্জি দফাদার
লেখার ভুল ধরার ওস্তাদ লক্ষ কোটি,
ইজ্জত নিয়ে মানে মানে ভার্চুয়ালের পূর্বে ওপারে  চলে গেছো,নইলে তোমাকেও
ঝেড়ে দিতো,মুদি ওয়ালা,সবজি ওয়ালা
কসাই পট্টির দালালেরা প্রতিযোগিতায়
 ঘোষণা করতো সেরা কবি!
আমার লেখা যেমনি হোক,এ আমার সৃষ্টি
কবিতার দোকান খুলেছে বানিয়া
সস্তার তিন অবস্থা অনলাইন
পদ পদক এ যুগের অনা সৃষ্টি।
তুমি সেরা কবি,তুমি বিদ্রোহী ওস্তাদ কবি
স্যালুট তোমায়, হে আমার জাগরণের কবি।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.