এইমাত্র পাওয়া

এস.এস.সি’র মেধা বৃত্তিতে যশোর শিক্ষা বোর্ড সেরা কলারোয়ার স্বাধীন

কামরুল হাসান,সাতক্ষীরা থেকেঃ

সাতক্ষীরার কলারোয়ার মুক্তিযুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের পৌত্র ও কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ক্রীড়া ব্যক্তিত্ব বদরুজ্জামান বিপ্লবের একমাত্র পুত্র কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুলের ছাত্র নাফিউজ্জামান স্বাধীন এস.এস.সি’র মানবিক বিভাগে বৃত্তি ২০”এর প্রকাশিত ফলাফলে মেধা তালিকায় প্রথম হয়ে যশোর বোর্ডের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

মেধাবী ছাত্র স্বাধীন ভবিষ্যতে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দেশ ও জাতির সেবা করতে চায়। তার এই সাফল্যে পিতা-মাতা ও শিক্ষকবৃন্দসহ সকল শুভাকাঙ্খীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে মেধাবী এই ছাত্র। তার মনোবাসনা পূরণে সে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছে যেনো সৃষ্টিকর্তা তাকে প্রকৃত মানুষ হিসেবে দেশ সেবার সুযোগ দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.