এইমাত্র পাওয়া

ওয়াইডব্লিউসিএ স্কুলের বেতন কমানোর দাবিতে অভিভাবকদের মানববন্ধন

নিউজ ডেস্ক।।

করোনাকালীন আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে টিউশন ফি অর্ধেক কমানোর দাবিতে রাজধানীর গ্রীণ রোডের ওয়াইডব্লিউসিএ স্কুলের অভিভাবকরা বুধবার (২৬আগস্ট) মানববন্ধন করেছে। গ্রীণ স্কোয়ারে অবস্থিত এই স্কুলের সামনে সকাল ১১ টায় অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এর আগে টিউশন ফি ৫০ ভাগ কমানোর দাবিতে গত ১২ জুলাই স্কুলের অধ্যক্ষ অনুভূতি সিনহার কাছে স্মারকলিপি দিয়েছিলেন।

এদিন সকালে স্কুলের সামনে শতাধিক অভিভাবক জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে এক সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। সমাবেশে অভিভাবকরা দাবি করেন, করোনার মহামারিতে দেশের অন্যান্য মানুষের মত তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেকেই চাকরি হারিয়েছেন। কারো মাসিক বেতন অর্ধেক পাচ্ছেন। আবার কারও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে চরম দুর্বিষহের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এর মধ্যে বাড়ি ভাড়া দিতে না পেরে অনেক অভিভাবক বাসা ছেড়ে দিয়ে তাদের সন্তান নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। এ অবস্থায় স্কুলের বেতন ৫০ ভাগ কমিয়ে আনতে স্কুল কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.