নিউজ ডেস্ক।।
একাদশ শ্রেণিতে প্রথম পর্যায়ে পছন্দের কলেজ পেয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী। আবেদন করেও কোনো কলেজ পায়নি ৬৪ হাজার ৯৭২ জন। শুধু ঢাকা বোর্ডে আবেদন করেছিল তিন লাখ ৩৯১ জন। তাদের মধ্যে পছন্দের কলেজ পেয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৯৮ জন। আবেদন করেও ঢাকা বোর্ডে কোনো কলেজ পায়নি ১২ হাজার ৯৩ জন। আর সারাদেশের ১৪৮টি কলেজে কোনো আবেদনই করেনি শিক্ষার্থীরা। মোট ২ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী আবেদন করেও কোনো কলেজ পায়নি।
মঙ্গলবার রাত ৮টায় প্রথম পর্যায়ের ভর্তি আবেদনের ফল প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই ভর্তির ওয়েবসাইট ও ফোন নম্বরের মাধ্যমে ফল জানতে পারছে শিক্ষার্থীরা।যারা কলেজ পায়নি তাদের ওয়েবসাইটে ঢুকে ফি ছাড়াই পছন্দ বাড়ানোর সুযোগ রয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে ২৬ আগষ্ট থেকে ৩০ আগষ্ট পর্যন্ত। নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম মাইগ্রেশন ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। তাদের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর। কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর। এরপর ওইদিন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
