নিউজ ডেস্ক।।
একাদশ শ্রেণিতে ভর্তি হতে প্রথম পর্যায়ে ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছে। তবে মাধ্যমিকে উত্তীর্ণ দুই লাখ ৫১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী প্রথম দফায় ভর্তি হতে আবেদন করেনি।২০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করে। গত ৯ আগস্ট সকাল ৭টা থেকে এ আবেদন গ্রহণ শুরু হয়।
কারিগরির শিক্ষার্থী বাদে একাদশ শ্রেণিতে ভর্তি হতে ১৫ লাখ ৯৪ হাজার ৬২৮ শিক্ষার্থী আবেদনের যোগ্য। তাদের মধ্যে প্রথম পর্যায়ে আবেদন করেছেন ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থী। ফলে মাধ্যমিকে উত্তীর্ণ দুই লাখ ৫১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী প্রথম দফায় ভর্তি হতে আবেদন করেননি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
