অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তি হতে প্রথম পর্যায়ে ১ লাখ ২৩ হাজার ৯২৩ জন শিক্ষার্থী আনলাইনে আবেদন করেছে।
গত ৯ আগস্ট সকাল ৭টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।
শেষ হয় ২০ আগস্ট রাত ১২টায়। ২৫ আগস্ট রাত ৮টায় প্রথম পর্যায়ে মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ২৭২টি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আসন রয়েছে প্রায় ১ লাখ ৫৬ হাজার।
তিনি বলেন, এসব আসনের বিপরীতে এইবার একাদশ শ্রেণিতে ভর্তি হতে ৬ লাখ ৭৫ হাজার ২৪৫টি আবেদন জমা পড়েছে। ১ লাখ ২৩ হাজার ৯০৩ জন শিক্ষার্থী অনলাইনে এসব আবেদন করেছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৫ আগস্ট রাত ৮টায় প্রথম পর্যায়ে একাদশে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশের পর প্রথম তালিকায় থাকা শিক্ষার্থীদের ২৬ থেকে ৩০ অগাস্টের মধ্যে সিলেকশন নিশ্চয়ন করতে হবে।
অর্থাৎ যে কলেজের তালিকায় নাম আসবে ওই কলেজেই যে শিক্ষার্থী ভর্তি হবেন তা এসএমএস এর মাধ্যমে ২০০ টাকা ফি দিয়ে নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।
৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
