নবাবগঞ্জ (দিনাজপুর ) সংবাদদাতা হাফিজুর রহমান মিলন :
জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদান কার্যক্রমের অংশ হিসাবে নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় কতৃক প্রস্তুতিমূলক সভা এর আয়োজন করা হয়েছে । উপজেলার সকল চেয়ারম্যান মেম্বার ,সংরক্ষিত নারী আসনের সদস্য,সকল গ্রাম পুলিশ সদস্য এতে উপস্থিত ছিলেন।ভাতা ভোগীর কষ্ট লাঘব এবং ডাটা এন্ট্রি সহজীকরণ করতে তাদের নানা রূপ দিক নির্দেশনা প্রদান করা হয়।
ওই সভায় বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। . উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম। পদ্ধতি সম্পর্কে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলার সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী , ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ , ২নং বিনোদ নগর ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন, ইউপি সদস্য আশরাফুল ইসলাম, আগামী রবিবার থেকে জয়পুর, কুশদোহ,গোলাপগঞ্জ এবং বিনোদ নগর ইউনিয়নে জিটুপি চালু হতে যাচ্ছে।
পর্যাইক্রমে বাকি ইউনিয়ন গুলো এর আওতায় আসবে। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বলেন ভাতা ভোগী নির্বাচনে কোন ধরনের অনিয়ম মেনে নেয়া হবেনা। ভাতা ভোগী নির্বাচনে ইউনিয়ন পরিষদে ব্যাপক প্রচার করে প্রকৃত ব্যাক্তিদের প্রধান্য দেয়া হবে। ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ বলেন কেউ যেন ভোটার আইডি জালিয়াতি করে তথ্য প্রেরন না করেন । উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) আল মামুন বলেন সচ্ছতা ও নিষ্টার সাথে সকল কে দায়িত্ব পালন করতে হবে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বলেন বিধি ও সরকারি নিদর্শনা মেনে ভাতা ভোগীদের নাম চুড়ান্ত করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
