আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদস্য হলেন মোহাম্মদ নবী

নিজস্ব প্রতিনিধি।।

অলরাউন্ডার মোহাম্মদ নবীকে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ৩৫ বছর বছর বয়সী তারকা এখনও আফগান জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছেন এবং বর্তমানে তিনি খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।

বিদায়ী ৯ সদস্যের প্যানেলের বিকল্প হিসেবে এসিবি যে চারজন মেম্বারকে নিয়োগ দিয়েছে তাদের একজন নবী। বাকি তিনজন হলেন হাসিনা সাফি, রোহুল্লাহ খানজাদা এবং হারুন মীর। এই চারজনকে সদস্য হিসেবে নিয়োগের সুপারিশ করেছেন এসিবি চেয়ারম্যান ফারহান ইউসুফজায়ী এবং অনুমোদন দিয়েছেন প্যাট্রন-ইন-চিফ এইচ.ই মোহাম্মদ আশরাফ গনি।

গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে এক ম্যাচের টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানান নবী। অবশ্য সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। এছাড়া খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটও। আসন্ন আইপিএলে তিনি খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.