বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন মামুন খান। সাবেক এই সংসদ সদস্যের অনুমতি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে পাণ্ডুলিপির কাজ। তবে ছবি নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এর নির্মাতা মামুন খান।
তিনি বলেন, ‘কাদের সিদ্দিকীর কাছ থেকে অনুমতি নিয়েই পাণ্ডুলিপির কাজ শুরু করেছি। পাণ্ডুলিপির কাজ এতদিনে শেষ হয়ে যেত কিন্তু করোনার কারণে শেষ অংশের কাজটি আটকে গেছে।’
মামুন খান আরও বলেন, ‘কাদের সিদ্দিকী জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন। তিনি সত্যিকারের একজন নায়ক। বর্তমান প্রজন্মের কাছে সে বিষয়গুলো তুলে ধরতেই ছবিটি নির্মাণ করা হচ্ছে। ছবির নাম ও অভিনয় শিল্পীদের তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে সবাইকে জানানো হবে।’
জানা গেছে, ছবিটি প্রযোজনা করছে ড্রিম মেকার ক্রিয়েটিভ স্টেশন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
