চিলাহাটি (নীলফামারী)।। সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার নীলফামারী জেলার ডোমার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ অধ্যক্ষ এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও সৃজনশীল মেধা অন্বেষণ-এ বিজয়ী ১২ জন শিক্ষার্থীকেও নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
২০১৯ সালে অত্র উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন মোঃ শাহিনুল ইসলাম, ডোমার মহিলা ডিগ্রি কলেজ, মাদ্রাসা পর্যায়ে মোঃ শামছুদ্দীন হোসাইনী, ডোমার ইসলামিয়া ফাজিল মাদরাসা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, উত্তর ভোগডাবুরী উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোঃ জাবেদুল ইসলাম, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়, এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় নির্বাচিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন কানিজ, ডোমার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিউল ইসলাম প্রমূখ। উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক ও শিক্ষার্থীদের জমকালো অনুষ্ঠানে বক্তাগণ উপস্থিত শিক্ষার্থী এবং শিক্ষকগণকে উৎসাহদানের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। উপজেলা পর্যায়ে বিজয়ী অনেক শিক্ষক এবং শিক্ষার্থী জেলা পর্যায়ে এবং একজন শিক্ষার্থী জাতীয় পর্যায়েও নির্বাচিত হয়।

ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগমের সার্বিক তত্বাবধানে নাছরিন নাহার ও জাবেদুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে আনন্দঘন পরিবেশে দুপুর ৩ টায় অনুষ্ঠানটি শেষ হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
