ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে তালগাছ রোপনের পদক্ষেপ নিয়েছে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্স (আইআইইআর)। বৃহস্পতিবার বেলা ১২ টায় নির্মিতব্য আইআইইআর ভবনের পশে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
ক্যাম্পাসকে বজ্রপাত থেকে রক্ষা করতে এ কর্মসূচী হতে নিয়েছে আইআইইআর। ক্যাম্পাসের ভিতরে ও সীমানা প্রচীরের চতুর্পাশে মোট ৫০ টি তালগাছ লাগাবে বলে জানা গেছে। বৃহস্পতিবার আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলীর সভাপতিত্বে এ কমসূচীর্র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন।
এছাড়াও ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক শেখ শাহিনুর রহমান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শহিদুল ইসলাম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক বলেন, ‘একসময় আমাদের দেশে বনাঞ্চল ছিল ১৬ শতাংশ এখন তা কমে ৩/৪ শতাংশে কমে এসেছে। বনাঞ্চল যদি দেশের মূল ভূখন্ডের ২০ শতাংশ না হয়, তাহলে বিশ্বে জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব তা বাংলাদেশের উপর পড়বে। এই নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে আমাদের ব্যাপক বনায়নের প্রয়োজন রয়েছে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
