প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে শ্রিংলার

অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

কূটনৈতিক সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দু’দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ভারতের পররাষ্ট্র সচিব মঙ্গলবার সকালে ঢাকায় আসেন। তার এ ঢাকা সফর আকস্মিক। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যেই ঢাকায় এসেছেন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করবেন। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছর ২ মার্চ দু’দিনের সফরে ঢাকায় এসেছিলেন শ্রিংলা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.