এইমাত্র পাওয়া

সাড়ে ৫ হাজার টাকায় গ্রামীণফোনের ফোরজি ভোল্টি ফোন

নিজস্ব প্রতিবেদক।।

গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে ফোরজি ভোল্টিপ্রযুক্তির ম্যাক্সিমাস জি-১০ ম্যাক্স হ্যান্ডসেট বাজারে এনেছে গ্রামীণফোন। নিজেদের ওয়েবসাইট থেকে মাত্র ৫,৪৯৯ টাকায় এই ফোনটি অফার করেছে অপারেটরটি।

গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব বলেন, “সবার জন্য ফোরজি সেবা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টারই একটি উদ্যোগ স্বল্পমূল্যে এই কো-ব্রান্ডেড হ্যান্ডসেট নিয়ে আসা। সাশ্রয়ী এই হ্যান্ডসেটটি আমাদের বিস্তত ফোরজি-এলিটিই নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের নিউ নরমাল জীবনধারার ডিজিটাল সেবা প্রাপ্তিতে সহায়তা করবে।”

ম্যাক্সিমাস জি-১০ ম্যাক্স এর রয়েছে ১.৪ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ২জিবি র্যাম এবং ১৬জিবি রম। এন্ড্রয়েড ৯.০ অপারেটিং সিস্টেম এর সাথে ফোনটিতে রয়েছে ৬.০৮৮ ওয়াটার ড্রপ ফুলভিশন ডিসপ্লে। ৫মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে এটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা (৮এমপি+ভিজিএ) রয়েছে। ম্যাক্সিমাস জি-১০ ম্যাক্স এ ২৫০০এমএএইচ ব্যাটারি থাকছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.