আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ধোনি

অনলাইন ডেস্ক।।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শনিবার বিষয়টি জানিয়ে নিজের ইনস্টাগ্রাম পোস্টে ধোনি লিখেছেন, ‘আপনার গভীর ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ১৯২৯ ঘণ্টা (বাংলাদেশ সময় রাত প্রায় ৮টা) থেকে আমাকে অবসর নেওয়া ক্রিকেটার হিসেবে ধরে নিন।’

ধোনির নেতৃত্বে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতে ভারত। তার নেতৃত্বেই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে ভারত।২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ধোনির। জাতীয় দল ছাড়াও আইপিএলের ইতিহাসে তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৩টি শিরোপা জিতেছে।  -বাংলাদেশ প্রতিদিন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.