কানাডার আলবার্টার প্রথম বাংলা অনলাইন প্রবাস বাংলা ভয়েস-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নিয়ে ভার্চুয়াল আলোচনা।
স্থানীয় সময় শুক্রবার রাত ১০টায় এই আলোচনা অনুষ্ঠিত হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যান্য শহীদদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে শুরু হবে আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন প্রবাস বাংলা ভয়েস এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।
এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের কানাডাস্ত বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান, বালাদেশ টেলিভিশন ও এফডিসি-এর সাবেক মহাপরিচালক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রাক্তন চেয়ারম্যান এবং বিশিষ্ট নাট্যজন ম.হামিদ, বাংলাদেশ শিশু একাডেমির সাবেক পরিচালক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট-এর নির্বাহী সভাপতি এবং চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ও বিশিষ্ট নাট্যজন ফাল্গুনী হামিদ। এছাড়াও উপস্থিত থাকবেন কানাডার আলবার্টা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুল্লাহ রফিক এবং কানাডার আলবার্টা আওয়ামী লীগের সভাপতি জাফর সেলিম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
