প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে পৃথিবী যেন আজ মৃত্যুপুরী। প্রতিদিনই এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ১৪ আগস্ট, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি ১০ লাখ ৯১ হাজার।
ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় ৭ লাখ ৫৩ হাজার ৪৭৯ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৮২৫ জন।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৪১৫ জন। আর আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ১৫ হাজার ৬৬৬ জন।
এর পরেই অবস্থানেই রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ২৯ হাজার ৬২১ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৫৬৪ জনে।
যুক্তরাজ্যে এ পর্যন্ত ৪১ হাজার ৩৪৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৩ হাজার ৭৯৮ জন। আর ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ২৩১ জন। আর সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ২৩৫ জন।
ইউরোপের আরেক দেশ স্পেনে মৃতের সংখ্যা ২৮ হাজার ৬০৫ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৭৯৯ জন। এছাড়াও ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ৩৮৮ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৯ হাজার ৩৬৫ জন।
মেক্সিকোতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫ হাজার ৭৫১ জনে দাঁড়িয়েছে। দেশটির এ পর্যন্ত ৫৫ হাজার ২৯৩ জনের মৃত্যু হয়েছে। আর দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৭২ হাজার ৮৬৫ জন। দেশটিতে এ পর্যন্ত ১১ হাজার ২৭০ জনের মৃত্যু হয়েছে।
পেরুতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ৭ হাজার ৯৯৬ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ২১ হাজার ৭১৩ জনের। আর চিলিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মারা গেছে ১০ হাজার ২৯৯ জন।
রাশিয়াতে করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৭ হাজার ৭৫৮ জন। আর এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৮৪ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ২২ হাজার ২৬৯ জন। আর মৃতের সংখ্যা ৯ হাজার ২৮১ জনে দাঁড়িয়েছে।
তুরস্কে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৩৫ জন। আর প্রাণহারিয়েছেন ৫ হাজার ৯১২ জন। ইরানে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৩২৪ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১৬২ জন।
এদিকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৫৯ হাজার ৬১৩ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ১৪৪ জন।
বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ১১৫ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা ৩ হাজার ৫৫৭ জনে দাঁড়িয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
