ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিক্রম দোরাইস্বামী। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন। ১৩ আগস্ট, বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বিক্রম দোরাইস্বামী দায়িত্ব পালন করছেন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি হাইকমিশনার পদে যোগদান করবেন।
এর আগে দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন বিক্রম দোরাইস্বামী। এছাড়াও তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার (বিএম) বিভাগের যুগ্ম সচিব ছিলেন। ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা ছিলেন তিনি।
এদিকে হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে যোগ দিবেন। আগামী সেপ্টেম্বর মাস থেকে মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) বিজয় ঠাকুর চাকরি থেকে অবসর নেবেন।
প্রসঙ্গত, গত বছর ১ মার্চ ঢাকায় আসেন রীভা গাঙ্গুলি দাস। এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন হর্ষ বর্ধন শ্রিংলা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
