পরীক্ষা নিয়ে অনুমান নির্ভর রিপোর্ট করতে ‘না’ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক :

জেএসসি, জেডিসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে অনুমান নির্ভর রিপোর্ট করতে ‘না’ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠান হওয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনুমান নির্ভর কোনো সংবাদ বা গুজব আমলে না নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হচ্ছে না মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। এই বিষয়ে জনমনে বিভ্রান্তির সৃস্টি হয়েছে। বিশ্বব্যাপী কোভিড নাইনটিনের মহামারিকে বিবেচনায় নিয়ে জেএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছিলেন। বিশেষজ্ঞরা তাদের পর্যবেক্ষণসহ কিছু বিকল্প প্রস্তাব প্রদান করেছেন। মন্ত্রণালয় প্রস্তাবসমূহ পর্যালোচনা করছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.