নিউজ ডেস্ক।।
এশিয়া অঞ্চলের কাতার ২০২২ বিশ্বকাপ ও এশিয়ান কাপ ২০২৩ বাছাইপর্বের ম্যাচ করোনাভাইরাসের কারণে ফের পিছিয়ে গেছে। এই দুটি বাছাইপর্বে বাংলাদেশ ফুটবল দলের আরও ৪ ম্যাচ বাকি। চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে ম্যাচগুলো হওয়ার কথা ছিল। এ বছর আর হচ্ছেই না এই ম্যাচগুলো।ফলে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করা বাংলাদেশ ফুটবল দলকে আরও অপেক্ষায় থাকতে হবে। বুধবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এ সিদ্ধান্ত নিয়েছে।
এএফসির ওয়েবসাইটে জানানো হয়েছে, বিভিন্ন দেশের করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে ২০২১ সালে ম্যাচ চারটির তারিখ নির্ধারণ করা হবে। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো। এ জন্য প্রস্তুতি ও ক্যাম্প শুরু করে দিয়েছে বিভিন্ন দেশ। তবে এশিয়ায় করোনা পরিস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় ফিফা। আর তাই বাছাই ম্যাচগুলো পিছিয়ে দেয়ার সিদ্ধান্তে আসে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। স্থগিত হওয়া ম্যাচগুলো আগামী বছর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফিফা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
