নিউজ ডেস্ক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মহামারিজনিত সমস্যা কাটিয়ে দেশের বিনিয়োগ পরিবেশকে আরো আকর্ষণীয় করে তুলতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছেন ।
তিনি বলেন, ‘দেশে এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে। তবে বিশ্বের সব দেশই এখন করোনাভাইরাসের কারণে সমস্যার মুখোমুখি। সমস্যার মাঝে আমরা কীভাবে আমাদের দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য মনোযোগ দিতে হবে। আমাদের কাজ করতে হবে এবং আমাদের বিনিয়োগের পরিবেশ আরও আকর্ষণীয় করতে হবে।’ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) পরিচালনা বোর্ডের সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
